নভেম্বরের ২৫ তারিখ, আর কয়টা সাধারন শুক্রবারের মতোই সাধারন ছিলো। সাধারন এই শুক্রবারে আমি সহ আমার অন্যতম একজন প্রিয় এবং পিওর ফটোগ্রাফার কাইয়ুম সরকার মিলে পদ্মা পাড়ের ছবি তুলে বেরিয়েছি। আজকের ভ্রমন ব্লগটি এই ছোট্ট ভ্রমণ কে নিয়ে।
ছবি তোলার জন্য বিকেল ৪ টায় একত্রিত হয়ে তখনো ভাবতে পারিনি কি ধরনের ছবি তোলা যাবে ফাঁকা এই দিনে। কাইয়ুম ভাই ই প্রস্তাব করলেন পদ্মা পাড়ে যেয়ে কিছুক্ষন হাঁটাহাঁটি করি। ছবি যে আসতেই হবে এমন তো কোন কথা নাই। আসলেই তাই। পিওর ফটোগ্রাফার বলতে যা বোঝায় কাইয়ুম ভাই সেরকম একজন। উনি ফটোগ্রাফিটা শুধুমাত্র নেশা থেকেই করেন।
আমরা হাঁটতে লাগলাম ওডভার মাঙ্কসগার্ড পার্ক এর গেইট থেকে শুরু করে। পদ্মা তে আজব সব জায়গাতেও চর জেগে গেছে। হঠাৎ শীতের উদয় হওয়াতে মানুষের সমাগম ও কম কম। এর মধ্যে বাদাম ওয়ালা, ভাজা ওয়ালা, চা-বিস্কুট আর আচার ওয়ালা ছাড়া তেমন কাওকে পাওয়া যাচ্ছে না। অগত্যা বাদাম ওয়ালা দিয়েই শুরু করলেন কাইয়ুম ভাই।
![]() |
| বাদামওয়ালার ছবি তুলছেন কাইয়ুম ভাই |
এর পরে খানিকক্ষন হাঁটাহাঁটি আর ছবি নিয়ে গল্প হলো বেশ। এই পার্ট টা আমার খুব ভালো এবং পছন্দের একটা পার্ট। ছবি তোলার প্রতি অন্যরকম ঝোঁক থাকলেও আসল অস্ত্রটাই কেনা হয়নি এখনো। ২ টা ভালোমানের মোবাইল দিয়ে স্বাদ মেটায় কোনরকম। তাই প্রফেশনাল দের গল্প শুনতে ভালো লাগে। এর মধ্যে একটা খেলনা ওয়ালা আর মজার একটা দোকান যার অর্ধেক ছেড়ে রাখা হয়েছে শখের কবুতর এর জন্য এর ছবি তোলা হয়ে গেলো।
![]() |
| বাচ্চাদের রঙ বেরঙের খেলনা |
![]() |
| শখের কবুতর |
পদ্মা পাড়ে হাঁটাহাঁটি করে ইন্টারেস্টিং কিছু খুঁজছিলাম আমরা। কাইয়ুম ভাই হঠাৎ ই পেয়ে গেলেন একটা মজার সাবজেক্ট। এক চাচা পদ্মার পাড়ে বসে একা একাই মাছ ধরছেন। মাছ ধরার বিষয় টা সাধারন হলেও চাচাকে অন্যরকম মনে হলো। কিন্তু সমস্যা হলো চাচা ওপারে আর আমরা এপারে। আবার ওপারে গেলে চাচাকে ঠিকমতো পাওয়া যাবে না ক্যামেরায়। আমরা একটা নৌকা রিজার্ভ করে চাচার সামনে দিয়ে নিয়ে গেলাম শুধু ছবি তোলার জন্য।
![]() |
| মাছ ধরা চাচা |
এর পরে চরে বেশ কিছুক্ষন বালু মাখিয়ে হেঁটে ফিরলাম দরাহ্ রোডে। দিন শেষে কাইয়ুম ভাই এর প্রফেশনাল ক্যামেরায় বেশ কিছু পারফেক্ট শট আর আমার মোবাইলে ছবি তোলার কিছু স্মৃতি এবং উইকিপিডিয়াতে দেওয়ার মতো পদ্মা এর উপরে কিছু ছবি।
আমার তোলা সব ছবি পূর্ন রেজেুলেশান এবং মুক্ত লাইসেন্স এ পাওয়া যাবে এই ঠিকানায়। আর কাইয়ুম ভাই এর অসাধারন ক্লিকম সমূহ দেখার জন্য ফলো করে রাখতে পারেন উনার ফ্লিকার একাউন্ট এবং নজর রাখতে পারেন উনার ফেসবুক পেইজ এবং প্রোফাইলে।





No comments:
Write comments