কিছু ছবি থাকে যা ফেলে দিতেও ইচ্ছে করে না, আবার রেখে দেওয়াও যায় না। অতিরিক্ত জায়গা দখল করে রাখে ব্যক্তিগত স্টোরেজ ডিভাইসের। সেসব ছবির জন্য সমাধান গুগল ফটো।
ফটো এবং ভিডিও আপলোড এবং স্টোর এর জন্য অনেক সাইট থাকলেও প্রকৃত অর্থে আনলিমিটেড সুবিধা কেও ই দেয় না। গুগল ও আগে তেমন কোন সার্ভিস অফার করতে পারেনি। গুগল ড্রাইভের লিমিটেড স্টোরেজ এর একটা নির্দিষ্ট লিমিটেশান থাকে। কিন্তু গুগল ফটো প্রথম এমন সার্ভিস যা আপনার ছবি সংরক্ষন করে রাখবে এবং এর জন্য কোন প্রকার সার্ভিস চার্জ বা লিমিটেশান থাকবে না।
গুগল ফটো তে আনলিমিটেড ছবি রাখার ও অবশ্য একটা লিমিটেশান আছে। আপনি আপনার পূর্ন রেজুলেশানের ফাইল আনলিমিটেড এর শর্তে রাখতে পারবেন না। এর জন্য আপনার বড় সাইজ এর ফাইল টা গুগল তার টেকনোলজি ব্যবহার করে বেস্ট কম্প্রেসড সাইজ এ নিয়ে আসবে। মোবাইল ফটোগ্রাফি এর জন্য অবশ্য এটা মন্দ নয়। আমি নিজে ট্রাই করে দেখেছি। গুগল ফটো অ্যাপটি সম্পূর্ণ ফ্রি উপভোগ্য। এজন্য ব্যবহারকারীকে কোনো অ্যাকসেস চার্জ দিতে হবেনা।
গুগল ফটো এর অনন্য সাধারন আরো কয়েকটা বৈশিষ্ট্য আমাকে ভালো লাগিয়েছে তা হলো এটা মোবাইলের ছবি অটোমেটিক ব্যাকাপ রাখে। ওয়াই ফাই সুবিধায় কানেক্ট হলেই আপনার ক্যামেরার নতুন ছবি সমূহ আপলোড হয়ে যাবে। এতে করে আপনি আপনার ফোনের লোকাল স্টোরেজ ফাঁকা করতে পারবেন। আবার এসব ছবি গুগল প্লাস এর ওয়াল এ সরাসরি শেয়ার করা যাবে, নতুন করে আবার আপলোড করতে হবে না।
গুগল ফটো ওয়েব থেকে একসেস করা যাবে এখানে, তবে আপনার জিমেইল এ সাইন ইন করে নিতে হবে। তাছাড়া গুগল ফটো এর জন্য এন্ড্রইড এ্যাপ এবং ডেস্কটপ এ্যাপ ও পাওয়া যাবে।

No comments:
Write comments