প্রথম যখন উইকিমিডিয়া ফাউন্ডেশানের মিটিং এ অংশগ্রহন করেছিলাম তখন যাকে দেখে সবচাইতে বেশি অবাক হয়েছিলাম তিনি হলেন মুনির হাসান স্যার।
আইটি নিয়ে যারাই একটু ধারনা রাখেন তারাই খুব ভালো করে চেনেন স্যারকে। আমিও এর আগে স্যারকে বহুবার দেখেছি, কিন্তু পত্রিকা টেলিভিশন এর বাইরে চাক্ষুস দেখা সেদিন ই।
মিটিং রুমে বসে আছি সাধারন কাতারে, কিন্তু সমস্যা হলো ফর্ম নিয়ে। স্যার বসে আছেন স্টেজে, আর ফর্ম আছে স্যার এর সামনের টেবিলে। আমার খালি মনে হতে লাগলো ফর্ম আনতে গেলেই আমার পায়ের আওয়াজ হবে খুব শব্দ করে। পা টিপে টিপে স্টেজের কাছে গেছিলাম ফর্ম আনতে। পরে মাত্র কয়েকবার ইন্টার্যাকশানেই সে ভয় কেটে গেলেও শ্রদ্ধাটা বেড়ে গেছে অনেক।
ভালোবাসি অনেক চিরতরুন এই মানুষটাকে।


No comments:
Write comments