Thursday, December 8, 2016
উইকিপিডিয়া পাতায় লোগো যোগ
উইকিপিডিয়া পাতায় লেগো যোগ করার ব্যাপারে অনেকবার ই উত্তর দিতে হয়েছে। আজকে ভিডিও বানিয়ে ফেললাম এই সহজ ব্যাপার টা নিয়ে।
উইকিপিডিয়ার বিভিন্ন পাতায় যেসব ছবি ব্যবহার করা হয় তার বেশিরভাগ উইকিপিডিয়ার কন্টেন্ট সমূহ এর মতো উন্মুক্ত। কিন্তু কম ভাগ মানে বাকি গুলো বিভিন্ন লাইসেন্স এর অধীনে আপলোড করা হয়। মূলত সৌজন্য ব্যবহার এর জন্যই এসব ফাইল বা মিডিয়া আপলোড করতে দেওয়া হয়।
যেমন সিনেমার পোষ্টার, বই বা ডিভিডি এর কভার, ঐতিহাসিক ছবি কিংবা লোগো। বিভিন্ন প্রতিষ্ঠানের আর্টিকেল করার সময় এর লোগো আপলোড করার একটা ব্যাপার থেকে যায়। তাই আজকে দেখাবো উইকিপিডিয়ায় সৌজন্য ব্যবহার এর জন্য লোগো আপলোড করতে হয় কিভাবে।
About Nahid Hossain
নাহিদ হোসেন প্রযুক্তি বিষয়ক বিভিন্ন সেমিনার এবং কর্মশালায় বক্তা হিসেবে উপস্থিত থাকেন এবং নতুনদের জন্য প্রযুক্তি বিষয়ক পেশার ব্যাপারে সচেতনতা মূলক কর্মকান্ড পরিচালনা করেন। প্রায় ৫ বছরপূর্বে ১৯ অক্টোবর ২০১০ সালে ইংরেজি উইকিপিডিয়ায় একাউন্ট তৈরির মাধ্যমে উইকিপিডিয়ায় যাত্রা শুরু করলেও উইকিমিডিয়া বাংলাদেশের সাথে যুক্ত হন ২০১৫ সালের নভেম্বর মাসে। এই অল্প সময়ের মধ্যেই এই ব্যবহারকারী স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকার অর্জন করেছেন এবং সক্রিয়ভাবে স্থানীয় উইকিপিডিয়া ব্যবহারকারী সমৃদ্ধ করার লক্ষে কাজ করে যাচ্ছেন। তিনি উইকিমিডিয়া বাংলাদেশের কার্যনির্বাহী পরিষদের সম্প্রদায় পরিচালক হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Write comments